1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাঞ্জাব প্রদেশের ২০ আসনে উপনির্বাচনে জোর লড়াই - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পাঞ্জাব প্রদেশের ২০ আসনে উপনির্বাচনে জোর লড়াই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
Spread the love

পাঞ্জাব পরিষদের ২০টি আসনে আসন্ন উপ-নির্বাচনে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ঠেকাতে ক্ষমতাসীন মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের একজন ফেডারেল মন্ত্রী, অপরজন প্রাদেশিক। তবে বিশ্লেষকেরা এই পদত্যাগের পেছনে আরো নানা কারণ থাকতে পারে বলে মনে করছেন। বিশেষ করে পদত্যাগকারী দুজনই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গ্রুপের হওয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্বও নেপথ্যে থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।পদত্যাগকারী দুই মন্ত্রী হলেন ফেডারেল অর্থনৈতিক বিষয়ক সর্দার আয়াজ সাদিক এবং পাঞ্জাবের সালমান রফিক। তারা শনিবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন। পাকিস্তান যখন অর্থনৈতিক সঙ্কটে ধুঁকছে, তখন এই কেন্দ্রীয় অর্থবিষয়ক মন্ত্রীর পদত্যাগ কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন ওঠেছে। অবশ্য, দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনের পর তারা আবার মন্ত্রিসভায় ফিরে যাবেন।উল্লেখ্য, ওই ২০টি আসনের উপ-নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। পাঞ্জাবে মুসলিম লিগ-এন সরকার টিকে থাকতে হলে এই উপনির্বাচনে তাদের কয়েকটি আসনে জয়ী হতেই হবে। আবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও ছেড়ে দেয়ার লোক নন। তিনি পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। এই আসনগুলোতে জয়ী হলে পাঞ্জাবে তার দল আবার ক্ষমতায় আসতে পারবে।তবে বিশ্লেষকেরা বলছেন, পদত্যাগকারী সাদিক ও রফিক এই উপ-নির্বাচনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবেন না। বরং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং লন্ডনে অবস্থানরত নওয়াজ শরিফের মধ্যকার দ্বন্দ্বের কারণেই ওই দুজন পদত্যাগ করেছেন। তারা দুজনই নওয়াজ গ্রুপের সদস্য বলে পরিচিত।দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে নওয়াজ চান অর্থমন্ত্রী পদে ইসহাক দারকে। কিন্তু শাহবাজ শরিফ চাচ্ছেন মিফতাহ ইসমাইলকে বহাল রাখতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ আরো কিছু নিয়োগ নিয়েও দুই ভাইয়ের দ্বন্দ্ব চলছে বলে কেউ কেউ বলছেন। সূত্র : ডন

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares