1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ২৪৯ রুপি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ২৪৯ রুপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
Spread the love

পাকিস্তানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার। দেশটিতে ক্যাটাগরি ভেদে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয় ১৫ থেকে ১৮ রুপি পর্যন্ত। এতে করে প্রতি লিটার পেট্রোলের মূল্য গিয়ে পৌঁছে প্রায় ২৪৯ রুপিতে।গতকাল বৃহস্পতিবার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আজ ১ জুলাই থেকে পেট্রোলের দাম হবে ২৪৮.৭৪ রুপি প্রতি লিটার। হাই স্পিড ডিজেল পাওয়া যাবে লিটার প্রতি ২৭৬.৫৪ রুপি দরে। কেরোসিনের দাম বেড়ে হয়েছে ২৩০.২৬ রুপি লিটার। শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার আসার পর চারবারে পেট্রোলের দাম ৮৪ রুপি বাড়ানো হলো।পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, আইএমএফের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আইএমএফের সাহায্য পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।তিনি জানিয়েছেন, পাকিস্তান মেমোরেন্ডাম অফ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল পলিসিজ (এমইএফপি) পেয়েছে। সপ্তম ও অষ্টম রাউন্ডের আলোচনার আগে কিছু সিদ্ধান্ত নেয়া তাই জরুরি। এই প্রোগ্রাম চালু করতে গেলে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভির পরিমাণ বাড়াতে হবে। তার দাবি, ইমরান খান সরকার প্রতি মাসে পেট্রো-পদার্থের দাম লিটারপ্রতি চার রুপি করে বাড়াবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা আইএমএফকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভর্তুকিও দেয়। এর ফলে দেশের অর্থনীতি আরো চাপের মুখে পড়ে।অর্থমন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের নেয়া কিছু কর্মসূচি তারা আবার শুরু করেছে। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাই তাদেরও দাম বাড়াতে হচ্ছে।পেট্রোলিয়ামমন্ত্রী মালিক জানিয়েছেন, পরিস্থিতি ঠিক হতে আরো চার-পাঁচ মাস লাগবে। তার দাবি, সরকার দুইটি কর্মসংস্থানমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। তারা গরিবদের কর্মসংস্থান দিতে চায়। পাশাপাশি মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে চায়। তিনি বলেছেন, ২০১৩ সালে একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান।

সূত্র: জিও টিভি

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares