1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
Spread the love
আবুল হাসনাত রিন্টু,ফেনী প্রতিনিধি:- ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি।সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতপুরে সংলগ্ন স্থানে বাঁধ ভেঙে অন্তত তিন গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা যায়।পরবর্তীতে স্থানীয় সূত্রে আরো জানা যায়, সোমবার বিকেলে পরশুরাম উপজেলার, পশ্চিম অলকা গ্রামের মুহুরীর বাঁধ ভাবে অলকা গ্রাম সহ অনন্তপুর প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যার পানিতে উপজেলার ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির চাপ বাড়ায় মাছের ঘের, জমির ফসল, গবাদি পশু নিয়ে স্থানীয়রা নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছেন।
ফুলগাজী বাজারের ব্যবসায়ীরা জানান, রাতে দোকানের তালা বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের ভেতর পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীর মালামাল নষ্ট হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা আসলেই ফুলগাজী বাজার সহ আশপাশের এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার খবরের পর বাধ মেরামতের জন্য সরকার বরাদ্দ দেয়, জোড়াতালি দিয়ে কাজ শেষ করলেও বছর না শেষ হতে একই পরিস্থিতির সৃষ্টি হয়। এ এলাকার মানুষ ত্রাণ চায় না, স্থায়ী সমাধান চায়।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুন নাহার জানান, সকাল ৮টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুরে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে করে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার দরবারপুর ইউনিয়নের বরইয়া গ্রামের একটি স্থানেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙনকবলিত স্থানটি সংকোচিত করতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, সকাল ৭টার রেকর্ডে দেখা যায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ না কমলে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিতে পারে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares