1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খুলনাকে সহজে হারালো রাজশাহী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

খুলনাকে সহজে হারালো রাজশাহী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
Spread the love

অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রণে দল সাজিয়ে সুফল পাচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহদের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় দলটি। ৩৪ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন। ৩ ওভারে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করলেও ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন আনিসুল হক। এরপর ক্রিজে নেমে শান্তর সঙ্গে জুটি গড়েন রনি তালুকদার।

দুজন মিলে ৪৫ রান এই জুটিতে যোগ করার পর রিশাদ হোসেনের বলে ব্যক্তিগত ২৬ রানে শামিম পাটুয়ারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রনি। তবে আশরাফুলকে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন রাজশাহীর অধিনায়ক। ব্যক্তিগত ৫৫ রানে তিনি লেগ বিফরের ফাঁদে পরে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আশরাফুল।

মাঝে ফজলে রাব্বি ১৬ বলে ২৪ রান করে বিদায় নিলেও নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আশরাফুল। সাকিবের এক ওভারে দুটি বাউন্ডারিও হাঁকান এই ব্যাটসম্যান। ৬ উইকেটের জয় নিয়ে মাঠে ছাড়ে দলটি।

৩ বাউন্ডারির সাহায্যে আশরাফুল ২২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। নুরুল হাসানের ব্যাট থেকে আসে ১১ রান। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ছিল জেমকন খুলনার টপ অর্ডার।

বরিশালের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট হারানো দলটি বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে স্কোরবোর্ডে ৫১ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে সাকিব-মাহমুদউল্লাহদের লড়াই করার মতো পুঁজি এনে দেন শামিম পাটুয়ারি এবং আরিফুল হক।

এই দুজন গত ম্যাচেও দলের হয়ে লড়েছিলেন। খুলনার গত ম্যাচের নায়ক আরিফুল এই ম্যাচেও দলের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। তার অপরাজিত ৪১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৪৬ রানের পুঁজি পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে শামিমের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ২০ ওভারে ১৪৬/৬ (আরিফুল ৪১*) (মুকিদুল ২/৪৪)

রাজশাহী ১৭.২ ওভারে ১৪৭/৪ (শান্ত ৫৫) (রিশাদ ২/৩৪)

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares