1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দিনে ইউক্রেনের ১০০ নিহত,৫০০ সেনা আহত হচ্ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনে ইউক্রেনের ১০০ নিহত,৫০০ সেনা আহত হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
Spread the love

রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের ৬০ থেকে ১০০ সেনা নিহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া দিনে প্রায় ৫০০ সেনা আহত হচ্ছেন বলেও জানান তিনি।বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে সংবাদমাধ্যম নিউজম্যাক্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, নিজেদের ভূমি রক্ষা করতে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র চেয়েছে, রাশিয়ান ভূমিতে আক্রমণ করতে নয়।তিনি বলেন, রাশিয়ায় কি ঘটছে সে ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা শুধু আমাদের নিজের ভূমি ইউক্রেনে কি ঘটছে তাতে আগ্রহী। প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল কিয়েভকে দূরপাল্লার উন্নত রকেট ব্যবস্থা দিতে বাইডেন প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সেইসব প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাশিয়ান ভূমিতে আঘাত হানতে সক্ষম এমন কোনো অস্ত্র ইউক্রেনকে সরবরাহের ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন।ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনকে এমন কোনো ধরনের অস্ত্র সরবরাহ হবে পরিস্থিতিকে অগ্রহণযোগ্য অবনতির দিকে নিয়ে যেতে গুরুতর পদক্ষেপ। ল্যাভরভের ওই সতর্কতার পর গত দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারবে এমন কোনো রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares