1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ায় যুবক গ্রেফতার

অবৈধ দখলদারের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

স্টাফ রিপোর্টার-জসিম উদ্দিন বাচচু দৈনিক শিরোমণিঃ অভয়নগরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলকৃত জমি দখলদারের হাত থেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন জোহরা বেগম নামে এক অসহায় নারী। গতকাল সোমবার (৯ মে) দুপুরে উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে জোহরা বেগম তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে।পৈত্রিক সূত্রে সিদ্ধিপাশা মৌজায় ৩৯৬৭ খতিয়ানে ৫৯৯, ৬০০ ও ৬০১ দাগে ১৫ শতক জমি ভোগ দখল করে আসছি। একই গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে মো. শেখ আবু জাফর আমার দখলকৃত জমির মধ্যে ৫.২৩ শতক জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে কাটাতারের বেড়া দিয়েছেন। যে কারণে যাতায়াতের একমাত্র রাস্তা ও খাবার পানির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা বন্ধ রয়েছে।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ইতোপূর্বে ওই জমিতে থাকা আনুমানিক চার লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছেন শেখ আবু জাফর। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও অভয়নগর থানায় বার বার অভিযোগ করেও প্রতিকার মেলেনি। সম্প্রতি গত ৮ মে রবিবার শেখ আবু জাফর একদল সন্ত্রাসী নিয়ে ওই জমির গাছ পুনরায় কাটতে গেলে আমি অভয়নগর থানায় তার বিরুদ্ধে আবারো একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। যার জিডি নং-২৮৭। বর্তমানে শেখ আবু জাফর ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি আমার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছি।এমন পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের মাধ্যমে সুবিচার ও অবৈধ দখলদার মো. শেখ আবু জাফরের নিকট হতে জমি ফিরে পেতে পারেন সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে জোহরা বেগমের মেয়ে হাসনা হেনা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মো. শেখ আবু জাফরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে জোহরা বেগমের আনিত অভিযোগ সত্য নয়। ওই ৫.২৩ শতক জমি তিনি জোহরা বেগম ও তার দুই ভাই, দুই বোনের নিকট থেকে ক্রয় করেছেন। যার দলিল তার কাছে রয়েছে। এছাড়া ওই জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে, যার মামলা নং-২৮২/২০।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি