1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাজীপুরে মুক্তিপণের দাবীতে ভ্যানচালক অপহরণ, সাংবাদিকসহ গ্রেফতার ৩ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

গাজীপুরে মুক্তিপণের দাবীতে ভ্যানচালক অপহরণ, সাংবাদিকসহ গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
Spread the love

গাজীপুর প্রতিনিধিঃরাকিব হাসান আকন্দ

গাজীপুরে মুক্তি পণের দাবীতে অপহরণের ৩দিন পর ভ্যান চালক সালাম মন্ডলকে (৩৮) উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দুধেশ্বর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে এ ঘটনায় জড়িত থাকায় এক সাংবাদিক ও তার দু’সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় রবেলের বাড়িতে অভিযান চালিয়ে ভ্যান চালককে উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার আমবাগ উত্তর পাড়া এলাকার আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), টাঙ্গাইল জেলা সদর থানার বীর পুষিয়া উত্তরপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম রুবেল (৩২) এবং ঢাকার উত্তর খান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার ছেলে আইপি টিভি মুক্তমন এর কথিত সাংবাদিক আবিদ রাসেল (৩৬)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (গোয়েন্দা) জাকির হাসান জানান, ভ্যান চালক সালাম মন্ডল টাঙ্গাইলের মধূপুর উপজেলার বেতবাড়ি এলাকায় ভাড়া থেকে রিক্সাভ্যান চালান। বুধবার (১৮ নভেম্বর) সালাম গাজীপুরের মৌচাক এলাকায় তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। তিনি কেনাকাটার জন্য ওই দিন রাত ৯টার দিকে কোনাবাড়ীর আমবাগ রোডের রনু সুপার মার্কেটের সামনে যান। এসময় কথিত সাংবাদিক আবিদ রাসেল, রুবেল মিয়া ও রবিউলসহ কয়েক যুবক সেখান থেকে সালামকে অপহরণ করে স্থানীয় আমবাগ এলাকায় অপহরণকারী রুবেলের বাড়িতে নিয়ে আটক করে। অপহরণকারীরা তাকে বেধড়ক মারধর করে। পরে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। তারা অপহৃতের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে দু’দফায় মোট ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এদিকে, সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে অপহৃতের সন্ধান না পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানায় অভিযোগ করেন তার স্বজনরা।

তিনি জানান, অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণের ৩দিন পর শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় রবেলের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত সালাম মন্ডলকে উদ্ধার করে। এসময় অপহরণকারী দলের সদস্য কথিত সাংবাদিক আবিদ রাসেল, রুবেল মিয়া ও রবিউলকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দলের অন্যরা পালিয়ে যায়। অভিযানকালে অপহরনকারীদের কাছ থেকে মুক্তমন টিভির স্টিকার লাগানো একটি ক্যানন ক্যামেরা ও ক্যাবলসহ বুম, নির্যাতনের কাজে ব্যবহৃত লাঠি, হাতুড়ি, প্লাসসহ ৬টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা মুক্তিপণের দাবীতে অপহরণকারী ও দুষ্কৃতিকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরষ্পর যোগ সাজশে সাংবাদিক ও পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজনকে আটক ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে ওইসব কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares