1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নবীনগরে সাবেক এমপি জিকরুলের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা  - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগরে সাবেক এমপি জিকরুলের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
Spread the love

শেখমিহাদ, নবীনগর উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ৫ নবীনগর আসনের সাবেক সাংসদ সদস্য, প্রথিতযশা আইনজীবি,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি,বীর মুক্তিযুদ্ধা এডভোকেট শাহ্ জিকরুল আহমেদ খোকনের রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা রবিবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে।

বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ  সদস্য  গতকাল শনিবার রাত দশটায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জুনিয়র আইনজীবী তার পরিবার সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাধারন আসনের সদস্য পদপ্রার্থী হিসেবে গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ বার কাউন্সিল নির্বাচনে বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন। পরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন/নিশ্চিত করেছেন। উল্লেখ্য আগামী ২৫শে মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তার পরিবারের পক্ষ থেকে আনোয়ার হোসেন এবং তার সফরসঙ্গী জুনিয়র এডভোকেট আল মামুন জানান রাতে গোপালগঞ্জ থেকে লাশ ঢাকায় নিয়ে আসেন  আজ রবিবার সকালে লাশ নবীনগর উপজেলায় নিয়ে আসলে দল-মত-নির্বিশেষে হাজারো ভক্ত তাকে একনজর দেখার জন্য ভিড় করেন । সকাল ১১ টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শাহ্ জিকরুল আহমেদ খোকনের রাষ্ট্রীয় সালামি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিক

এ সময় আওয়ামী লীগ ,বিএনপি ,জাতীয় পার্টি  জাসদ ও নবীনগর প্রেসক্লাব অন্যান্য দলের পক্ষ থেকে তার কফিনে ফুলেল তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

আজ সকাল ১১ টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে  তার লাশ ঢাকায় নেওয়া হয় ওইখানে  বাদ আছর সুপ্রিম কোর্ট বার চত্বর,ও বাদ মাগরিব ঢাকা ট্যাক্সেস বার চত্বরে, এবং আগামীকাল সোমবার ৯/৫/২২ ইং সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়  জানাজা শেষে বনানী কবরস্হানে মায়ের কবরের পাশে শায়িত করা হবে।

আদর্শবান সৎ এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা, কে গভীর শোক জানিয়েছেন বর্তমান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও  নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ,  কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক  আলামিনুল হক আলামিন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু , জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস ,এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ও নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর প্রেসক্লাব ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুত্যুকালে স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares