গাইবান্ধার সাদুল্লাপুরে জুয়া খেলার সরঞ্জামসহ জুয়াড়ি আটক
মাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
Spread the love
মাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামে একটি পরিত্যাক্ত ইট ভাটার দক্ষিণ পাশে জুয়া খেলার সময় নগদ অর্থ, জুয়া খেলার সরঞ্জাম সহ দুই জন জুয়াড়ীকে আটক করা হয়েছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ পরিদর্শক ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের মৃত মোহাম্মদ প্রধান এর পুত্র খায়রুল ইসলাম (৪৫) ও মহিপুর গ্রামের মৃত মহেশ চন্দ্রের পুত্র জ্যোতিশ চন্দ্র সরকার (৩৮) কে ৯৯৮০ টাকা, জুয়ার সরঞ্জাম সহ ২৬ এপ্রিল/২২ ইং মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান এলাকায় জুয়া নির্মুল করতে অভিযান চলমান আছে এবং থাকবে।