1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তৃতীয় স্ত্রীর মামলায় গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার কারাগারে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

তৃতীয় স্ত্রীর মামলায় গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
Spread the love

নারী নির্যাতন মামলায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসার জেল হাজতে যাওয়ায় উপজেলায় আসন্ন দুইটি ইউপি নির্বাচন পরিচালনা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাচন অফিসার মো. মতিয়ার রহমানের তৃতীয় স্ত্রী হাফিজা বেগম গত জানুয়ারী মাসে জামালপুর চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার মতিয়ার রহমান আদালতে হাজিরা দিলে, আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।

এদিকে গতকাল সোমবার নির্বাচন কমিশন গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল ঘোষণা করে। আগামী ১৫ জুন এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে তিনি অনুপস্থিত বলে জানান ওই অফিসের স্টাফরা। তার অনুপস্থিতির দরুন অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

খবর পেয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান আজ মঙ্গলবার গোপালপুরে আসেন। তিনি জানান, মতিয়ার রহমান কোন ছুটি নেননি। কাউকে কিছু না জানিয়ে টানা ৬দিন ধরে তিনি বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত রয়েছেন। তিনি মতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রীর কাছে জানতে পেরেছেন যে, তৃতীয় স্ত্রীর মামলায় তিনি গত বৃহস্পতিবার জেলহাজতে গেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

আসন্ন নির্বাচনী কাজকর্ম যাতে ব্যাহত না হয়, এজন্য ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানাকে শীঘ্রই দায়িত্ব দেয়া হবে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক খবরটি নিশ্চিত করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares