1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাবেকদের বিরুদ্ধে পাকিস্তানি পেসারের গুরুতর অভিযোগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সাবেকদের বিরুদ্ধে পাকিস্তানি পেসারের গুরুতর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে স্বজনপ্রীতির অভিযোগ বেশ পুরনো। প্রায়ই নানান ক্রিকেটারের মুখে শোনা যায়, ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের আত্মীয় বা প্রিয়দের প্রতি পক্ষপাতের কথা। তবে এবার নতুন অভিযোগ এনেছেন দেশটির সাবেক পেসার ইয়াসির আরাফাত। তার অভিযোগ সাবেক ক্রিকেটারদের নিয়েই।
২০০৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে পাঁচ বছরে মাত্র ৩ টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন ইয়াসির। ২০১২ সালে মাত্র ৩০ বছরে বয়সে খেলে ফেলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার মতে, টিম ম্যানেজম্যান্টের উদাসীনতার পাশাপাশি সাবেকদের অসহযোগিতার কারণে বড় হয়নি ক্যারিয়ার।
সাবেক সতীর্থ কামরান আকমলের সঙ্গে এক ইউটিউব আড্ডায় ইয়াসির বলেছেন, ‘তখন পাকিস্তান সিনিয়র দলটা মাত্রই অস্ট্রেলিয়া সফর করে এসেছে। দলে অনেক পরিবর্তন আনা হচ্ছিল। খারাপ পারফরম্যান্সের কারণে তারা ৫-৬ খেলোয়াড়কে বাদ দিয়েছিল।’
‘এমনকি তখন অধিনায়কত্বও যেনো করছিলেন ওয়াসিম আকরাম (মূল অধিনায়ক ছিলেন সাঈদ আনোয়ার)। তখন দলের পরিবেশ বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের দেখে মনে হতো, আপনি হয়তো দলে অনাহুত একজন। সেই পরিবেশে নিজেকে এলিয়েন মনে হতো আমার। ঐ অবস্থায় আপনি যদি পারফরম করতে চান, সেটা নিজেকে একাই করতে হবে, কোনো সহযোগিতা পাবেন না।’
যেই সিরিজের কথা বলেছেন ইয়াসির, সেই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-৩ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল পাকিস্তান। পরে বাজে পারফরম্যান্সের কারণে কিছু খেলোয়াড়কে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেয়া হয়। ইয়াসিরের মতে, সেই ধাক্কায় আব্দুল রাজ্জাক ও আজহার মাহমুদের মতো খেলোয়াড়দের বাদ দিয়ে স্বজনপ্রীতির কারণে অনভিজ্ঞ ছেলেদের নেয়া হয়েছিল।
তার ভাষ্য, ‘পাকিস্তান ক্রিকেটের কথা বললে, আব্দুল রাজ্জাক ও আজহার মাহমুদের মতো অলরাউন্ডার আমরা পাইনি। তারা যখন ছিল না, তখন কিছু ক্রিকেটারকে পক্ষপাতের ভিত্তিতে নেয়া হয়েছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে একদমই খেলেনি কিংবা ১-২ ম্যাচ খেলেছে, এমন ক্রিকেটাদেরও সুযোগ দেয়া হয়েছিল। জানি না, আমি কেন তাদের সুনজরে ছিলাম না।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares