1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ফরিদপুরে গাছ পড়ে এনজিও কর্মীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
Spread the love

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে কিস্তি তোলার সময় নারিকেল গাছ ভেঙে মাথায় পড়ে এনজিওকর্মী নিহত হয়েছেন।নিহতের নাম নাম সাথী দত্ত (৩৬)। তিনি ‘আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাথী দত্ত প্রতিদিনের মতো আশা এনজিওর ঋণের কিস্তি সংগ্রহের কাজে ওই বাড়িতে যান। হটাৎ উঠানের পাশে থাকা একটি ৩০ থেকে ৪০ ফুটের লম্বা নারকেল গাছ তার মাথায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।এ ব্যাপারে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি