1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

মাদারীপুরে হিজরার খপ্পরে গোপনাঙ্গ হারালো মাদ্রাসা ছাত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
Spread the love

মো: সোহেল সিকদার, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হিজারার খপ্পরে পড়ে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক মাদ্রাসাছাত্র তার গোপনাঙ্গ হারিয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে ইয়াসিনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।ভুক্তভোগী ইয়াসিন আরাফাত মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার রেজাউল মোড়লের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ।ইয়াসিনের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার খলিল নপ্তীর ছেলে ভ্যানচালক নুরু নপ্তীর সাথে সখ্যতা ছিলো ইয়াসিনের। এদিকে নুরু নপ্তীর ভ্যানে বিভিন্ন জায়গায় যাতায়াত করত মাদারীপুরের মঠেরবাজার এলাকার জুঁই হিজরা ও তার দলবল। সেই পরিচয়ের সূত্র ধরে ইয়াসিনকে জুঁই হিজড়ার সাথে পরিচয় করিয়ে দেন নুরু। গত বৃহস্পতিবার ইয়াসিনকে চিকিৎসার কথা বলে জুঁই হিজরা নুরু নপ্তীকে দিয়ে খুলনা জেলার একটি হাসপাতালে পাঠায়। পরবর্তীতে সেখানে নিয়ে ইয়াসিনকে জোরপূর্বক অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। ঘটনার পরে ইয়াসিনের জ্ঞান ফিরলে, বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে। পরে শুক্রবার বিকেলে নুরু নপ্তী তাকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন, আমাকে চিকিৎসার নাম করে নুরু নপ্তী ও জুঁই হিজড়া এই সর্বনাশ করছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আমার মতো আর কোনো ভাইয়ের যেন এমন ক্ষতি না হয়। প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (এস আই) দীপংকর রোয়াজা বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি