1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ -তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ -তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
Spread the love
মোহাম্মদ ইদ্রিছ (চট্টগ্রাম প্রতিনিধি) :তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, ‘অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন, বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনো মূল নেতৃত্বকে ছেড়ে যাননি।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাই। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়। ‘আওয়ামী লীগ একটি গণসংগঠন, কোন বদ্ধ জলাশয় নয়, আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারিনা’ উল্লেখ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চান তাদের দরকার নাই।

যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারে যুক্ত তাদেরকে আমাদের দলে প্রয়োজন নাই।’রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, ইদ্রিছ আজগর, ইঞ্জি. শামসুল আলম তালুকদার, নিলুফা আকতার, মোর্শেদ তালুকদার প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।সম্মেলন শেষে তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাংলাদেশ বেতারের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।সেখানে ড. হাছান মাহমুদ বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সমগ্র পৃথিবীর জন্য একটি অনন্য উদাহারণ।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, নারী উন্নয়নের মধ্যে দেশের উন্নয়ন নিহিত। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের উন্নয়ন ব্যতিরেকে মানব উন্নয়ন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। সমস্ত মানব উন্নয়ন সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমাদের সরকার নারী ও শিশু উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে বিধায় এটি সম্ভব হয়েছে।বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বহিরাঙ্গন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব মো. আনছার আলী, রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস প্রমুখ।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares