1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কপিল দেব, মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
Spread the love
কপিল দেব, মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ প্রকৃত রহস্য উদঘাটন করে মিথ্যা মামলার দায় হইতে অব্যাহতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে আজ ১৪ই (মার্চ) মঙ্গলবার  দুপুরে। লিখিত বক্তব্যে জানান- গত ৫ মার্চ আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা ইনিষ্টিটিউট এর সামনের পাকা রাস্তার পাশে কিছু লোক জড়ো দেখেন। প্রকৃত ঘটনা সর্ম্পকে স্থানীয় লোকজন তাদেরকে বলেন- প্রাইভেট কারের ভেতরে জনৈক একটি ছেলে ও মেয়ে অর্ধউলঙ্গ অবস্থায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। উপস্থিত জনতার কাছে তাদের দোষ স্বীকার (ভিডিওসহ) করে এবং শ্রীগ্রই উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে বলে আশ্বস্থ করেন। সেই সময় উপস্থিত জনতা ও ছেলে মেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তুু ঐদিন দিবাগত রাত অনুমান ২:৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ মাজহারুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ৬নং একাটুনা ইউনিয়নের মনোহর কোনা গ্রামের জুনেদ আহমদ এর পুত্র রুবেল আহমদ (২৪)কে হাতকড়া পড়াইয়া টানিয়া হেছড়াইয়া ঘর থেকে বাহির করে গাড়ীতে উটায়। ঐ রাতে ১২নং গিয়াস নগর ইউনিয়নের আকবরপুর গ্রামের তারেক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫)কে  গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রতিশোধ পরায়ন হয়ে প্রাইভেট কারের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৩নং কামাল পুর ইউনিয়নের খালিশপুর গ্রামের রবিন আলীর পিতা জমসেদ আলী বাদী হয়ে রুবেল গংদের আসামী করে প্রতিশোধ নেওয়ার হীনমানসে মৌলভীবাজার মডেল থানায় অপহরন মামলা মামলা (নং- ১১/৫৬, তারিখ ঃ ০৬/০৩/২২ইং) দায়ের করেন। পরবর্তীবে বিজ্ঞ আদালত তাদের অবস্থা বিবেচনায় উক্ত আসমাীদের জামিন দেন। লিখিত বক্তব্য আরো জানান- বাদী ও গোয়েন্দ পুলিশের চালান ফরওয়াডিং অনুযায়ী বিগত ০৫/০৩/২০২২ ইং দুপুর ০১:১১ ঘটিকায় বাদীর ছেলে মোঃ রবিন আলীকে অপহরন করিয়া রুবেল ও তার বন্ধুরা মিলে মুক্তিপন দাবী করে এবং বিকাশের মাধ্যমে ১৪,৭০০/=টাকা আদায় করে। প্রকৃত পক্ষে উক্ত টাকা রবিন ও তার প্রমিকা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আনা। গোয়েন্দা পুলিশের চালান ফরওয়াডিং অনুযায়ী ভিকটিমকে ০১:১১ ঘটিকায় অপহরণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের মোবাইল লকেশন সনাক্তের মাধ্যমে ঐদিন দিবাগত রাত অর্থাৎ ০৬/০৩/২০২২ইং রাত ০২:১০ ঘটিকা পর্যন্ত ভিকটিম রুবেল গংদের হাতে জিম্মি ছিল। অথচ ভৈরবগঞ্জ বাজারের স্বাদ ফুড প্রতিষ্ঠানের সি.সি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ অনুযায়ী ভিকটিম রবিন আলী বিগত ০৫/০৩/২০২২ইং সন্ধ্যা ০৭:১৮ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার এস.আই মো: মাজহারুল ইসলাম ও তার সহকারী কনষ্টেবল আব্দুল বাছিদ রাফি ও উক্ত মামলার ৩নং স্বাক্ষী  আফনান আল ওহির সাথে বসে হাসি খুশি মনোভাবে খাবার খাচ্ছেন। একজন অপহহৃত ব্যক্তি ঐ সময় ( মামলা ও ফরওয়াডিং অনুয়ায়ী) জিম্মি থাকার কথা ভিকটিম সেখানে দিব্যি পুলিশের সাথে খাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এতে করে স্পষ্ট বুঝা যায় মামলার বাদী তার ছেলের অপকর্ম ঢাকার জন্য পুলিশের সহায়তা নিয়ে অত্র মামলা সৃজন করিয়া, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত করিয়া আর্থিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং পরিবারের সম্মান হানি করিয়াছে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে মিথ্যা মামলার দায় হইতে অব্যাহতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রুবেল আহমদ(১), রুবেল মিয়া, মোঃ আনোয়ার পারভেজ, হোসনে আরা আক্তার, রাজনা বেগম, কামরুল ইসলাম, আলিক, সাজিদ আহমদ প্রমুখ।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares