1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শরণখোলায় ইজিবাইক কেড়ে নিল শিশু রিয়া মনির জীবন

মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
Spread the love

মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় রিয়া মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ মার্চ) দুপুর ২ টায় সাউনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে রায়েন্দা ইউনিয়নের কদমতলা শরিফ বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত রিয়া মনি কদমতলা গ্রামের বেল্লাল হাওলাদারের মেয়ে। তার বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ভারতে বসবাস করেন। স্হানীয় ইউপি সদস্য খায়রুল ইসলাম শরিফ জানান, মৃত শিশুটি উপজেলার বকুলতলা গ্রামে তার নানা শহিদুল হাওলাদারের বাড়িতে থাকত। সকালে সে নানা-নানির সাথে কদমতলা গ্রামে আত্মীয়র বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসে। দুপুরে শিশুটি ওই বাড়ির সামনে থেকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ নিয়াজ শিশুটির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল প্রেরণ করেন।খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ইজিবাইকসহ চালক দক্ষিন কদমতলা গ্রামের আবুল আকনের পুত্র বেল্লাল আকনকে আটকে রেখেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার অভিবাকের সাথে কথা বলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি