1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শরণখোলায় মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
Spread the love

মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের শরণখোলায় মরিয়ম (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো কারন উদঘাটন করতে পারেনি পুলিশ।নিহত মরিয়ম শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। সে রাজৈর ফজলুল উলুম মুহসিনিয়া কওমী মাদ্রাসার প্লে কায়দার শিক্ষার্থী ছিল। শুক্রবার (৪ মার্চ) রাতে বসত ঘরের পাটাতনের উপরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিক্ষার্থী মরিয়মের মা আসমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মেয়েকে কোথাও খুজে পাচ্ছিলাম না। অনেক খোজাখুজির পরে রাত ৯ টার দিকে ঘরের বসত ঘরের পাটাতনের উপরে অচেতন অবস্থায় দেখতে পাই। সাথে-সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তখন ডাক্তার মেয়েকে মৃত বলেন। কিন্তু কি কারনে মারা গেল আমরাও বুঝতে পারছি না।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারন জানতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি