মোরেলগঞ্জে ২ জাটকা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ৪ মার্চ, ২০২২
Spread the love
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রি নিষিদ্ধ ২৫ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে ভ্রাম্যমাদ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে বিক্রি নিষিদ্ধ ২৫ কেজি জাটকা মাছ আটক করেন।
এ অপরাধে তাদেরকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় ২ বিক্রেতাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটককৃত জাটকামাছ গুলো উপজেলার ৪ টি ইয়াতিমখানায় বিতরন করেন।