1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ডিবির হাতে আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

গোপালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ডিবির হাতে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
Spread the love

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে আজ বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। ডিবির ওসি মো. হেলাল উদ্দীন খবরটি নিশ্চিত করেন।

ঝাওয়াইল বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হাবিবুর রহমান হবি জানান, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সন্ধ্যার দিকে তার বাসার অদূরে ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তি দেখে তিনি এগিয়ে যান। এ সময় তিনি দেখতে পান ডিবি পুলিশের ৪/৫ জন সদস্য রাসেলকে পাজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ডিবির এক সদস্য মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে জানান, রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। হাবিবুর রহমান হবিকে ডিবি সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার অনুরোধ জানান। এরপর রাসেলকে নিয়ে ডিবি পুলিশের গাড়ি স্থান ত্যাগ করে।

এদিকে ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগকর্মী সোহেল জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল, নিজেও ইয়াবাখোর। নেশাখোর ও মাদক ব্যবসায়ীরা ছাত্রলীগের নেতা এমন কথা শুনতে বা বলতে বমি আসে।

ডিবির ওসি হেলাল উদ্দীন জানান, সাবইন্সপেক্টর মিজানুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ডিবি পুলিশ রাত সোয়া আটটা পর্যন্ত আটক রাসেলকে থানায় হস্তান্তর করেনি। তাকে হস্তান্তরের পর থানায় মামলা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares