1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
অসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

অসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

গ্রাহক অসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলির জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মূল্যবৃদ্ধি করবে বার্ক (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। গ্রাহক অসন্তোষ যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত।

এখন বিপিসি শুধু ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান করছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানো হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান।

এ সময় তিতাসের ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অটোমেশনে দ্রুত যেতে হবে।

গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, তিতাসের দুর্নীতি বিষয়ে খোলামেলা আলোচনা করেন প্রতিমন্ত্রী।

এ সময় টিকাটুলির জোনাল অফিস তাদের লোকবল কমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রতিমন্ত্রীকে জানান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares