বানিয়াচংয়ে বিজয়ীদের বরণ ও সাবেক চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা
এস এম খলিলুর রহমান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
এস এম খলিলুর রহমান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে উপজেলা পরিষদের উদ্যোগে বিজয়ী চেয়াম্যানদের ফুল দিয়ে বরণ ও সাবেক চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ০৬ ফ্রেব্রুয়ারি রোজ রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধরী। উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উকেলিকা সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ১৫টি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।