1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৮০ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৮০ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২১ হাজার ৫৭২ জনে। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৮০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪১৮ জন নগরের এবং ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮১ জন, অ্যান্টিজেন টেস্টে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৯৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩৭ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি