1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কৃষিতে আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

কৃষিতে আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

কৃষিতে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক আজীবন সম্মাননা পেয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।

দেশে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় বিশেষ করে করোনা মহামারির সময়ে কৃষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কৃষিতে সফলতার ধারাবাহিকতা বহাল রাখা ও কৃষিকে আধুনিকায়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা জানায় আরটিভি এনআরবিসি কৃষি পদক।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আরটিভি এনআরবিসি কৃষি পদক ২০২২ অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে বাণিজ্যিক করা সরকারের লক্ষ্য। আমরা চাই শিক্ষিত বিশেষ করে শহরের তরুণেরা কৃষিকাজে এগিয়ে আসুক, বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে করুক। তাহলে খোরপোষের কৃষি বাণিজ্যিক কৃষিতে উত্তরণ ঘটবে। দেশের বিভিন্ন কৃষিপণ্য বিশ্বব্যাপী রপ্তানি করবে। তরুণ প্রজন্ম কৃষিপণ্য থেকে বিশাল আয় করবে। কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করবে।

পুরস্কারপ্রাপ্ত একজন উদ্যানচাষি অনুষ্ঠানে ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর দিক নিয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ফসলের ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ যাতে দেশে কেউ রোপণ না করে, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ইউক্যালিপটাস গাছ যেগুলো রয়েছে, সেগুলো কর্তনের জন্য উচ্চপর্যায়ে সংশ্লিষ্ট সকলের কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরটিভিকে এ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, কৃষিখাতে এ ধরনের পুরস্কার প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। কিন্তু এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরও উৎসাহিত হবে।

উল্লেখ্য, দেশের কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষক, খামারি গবেষক, বিজ্ঞানী ও সম্প্রসারণকর্মীদের অবদানকে স্বীকৃতি ও তাঁদেরকে উৎসাহ দিতে আরটিভি কৃষি পদক দিয়ে আসছে গত বছর থেকে। এবছর ১০টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম । এতে অন্যদের মধ্যে আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল প্রমুখ বক্তব্য দেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares