1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খালেদা ঘরে ফেরায় বিএনপি হতাশ: তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

খালেদা ঘরে ফেরায় বিএনপি হতাশ: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়া বাড়ি ফিরেছেন। বিএনপি তার অসুস্থতা নিয়ে আন্দোলন করেছে, সেই আন্দোলন এখনো চলমান। এখন আন্দোলন প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানাবেন কি না- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিএনপি প্রচণ্ডভাবে আহত হয়েছে। বিএনপি প্রচণ্ডভাবে হতাশ। ডাক্তাররা কেন তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন (বলতে বলতে মুচকি হাসেন মন্ত্রী)!’

বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, আমি আশা করবো, তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে পথ বেছে নিয়েছিলেন, সেটি থেকে ফিরে এসে বরং মানুষের মন জয় করার জন্য কর্মসূচি দেবেন।

টানা ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে নিজ বাসা ‘ফিরোজা’য় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত বছরের ১১ এপ্রিল খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলে তখনো দুই দফায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা নিয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। করোনা মহামারি, স্বাস্থ্যগত অবস্থা ও বয়স বিবেচনায় ২০২০ সালের ২৫ মার্চ তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

খালেদা জিয়ার সুচিকিৎসায় বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে পাঠাতে সরকারের কাছে বারবার আর্জি জানানো হলেও অন্তর্বর্তীকালীন মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে সরকার কোনোবারই সে আবেদনে সাড়া দেয়নি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares