1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মানসম্পন্ন শিক্ষা প্রদানে যোগ্য শিক্ষক লাগবে : শিক্ষামন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

মানসম্পন্ন শিক্ষা প্রদানে যোগ্য শিক্ষক লাগবে : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
Spread the love

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার মানে পরিবর্তন আনতে যাচ্ছি। নতুন কারিকুলাম প্রণয়ন করতে যাচ্ছি। সেখানে শিক্ষকরা সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন। কারণ শিক্ষার্থীদের এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাবেন শিক্ষকরা। কাজেই মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য যোগ্য শিক্ষক লাগবে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সরকারি স্কুলে নিয়োগ পাওয়া ২ হাজারের বেশি প্রার্থীর নিয়োগপত্র ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া ৩৪ হাজার প্রার্থীর সুপারিশপত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারাই (শিক্ষক) ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের তৈরি করবেন। শিক্ষার্থীদের যখন সফট স্কিল শেখাবেন সেগুলো সম্পর্কে আপনাদেরও স্বচ্ছ ধারণা থাকতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সৎপরামর্শ প্রয়োজন। সে কারণেও তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। আজ যারা নিয়োগ পাচ্ছেন, তারা নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবেন। কর্মজীবনে সফল হতে হলে একদম প্রথম থেকেই যত ধরনের প্রশিক্ষণ নেওয়া সম্ভব, তা নিতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রযুক্তি আপনার কাজ আরও দক্ষতার সঙ্গে করতে সহায়তা করে। কাজেই প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে ভয় পাবেন না, আপন করে নিন, কাজের হাতিয়ার বানান।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট রয়েছে। তাই আমরা ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ শর্তসাপেক্ষে যে, ভেরিফিকেশনে কোনো বিরূপ কিছু থাকলে তাকে বাদ দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু রকর ছিদ্দীকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares