1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রূপান্তর করছেন’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

‘প্রধানমন্ত্রী বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রূপান্তর করছেন’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
Spread the love

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দূর করে গ্রামগুলোকে শহরে রুপান্তর করছেন। গ্রামগুলোয় পৌঁছে দেওয়া হচ্ছে শহরের সকল সুবিধা।

প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ছয় হাজার পরিবারে পারিবারিক সাইলো (মটকা) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন ঢাকা মানে বাংলাদেশ নয়। গ্রামের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে তিনি কাজ করে গেছেন। ৫০ বছর আগে সংবিধানে দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা রাষ্ট্রের নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশকে উন্নত সোনার বাংলায় পরিণত করে যেতে পারতেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে গ্রামের দুখী মানুষের মুখে হাসি ফোটানের স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে কখনো ক্ষমতা মনে করেন না, মনে করেন জনগণের সেবক। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উপলব্ধিতে সবসময় মানুষের কল্যাণ চিন্তা। দেশে কোন মানুষ আর গৃহহীন থাকবে না, অনাহারে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না- এমন মানবিক রাষ্ট্র নির্মাণে কাজ করছে বর্তমান সরকার বলে উল্লেখ করেন পলক।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশীদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares