1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নজর দিতে হবে : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
Spread the love

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় আমাদের নজর দিতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোয় আরও সুযোগ সুবিধা বাড়াতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোয় আরও বিনিয়োগ প্রয়োজন।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের সৌজন্যে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তারা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বরদের সাথে কথা বলে দেখেছি, তারা সবসময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দিয়েছেন।

মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোয় আরও ইনভেস্ট করার প্রয়োজন আছে। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবুও প্রতিটি আরও দুই-তিনটা করে শয্যা বাড়ানো যায় কি না, আরও কিছু প্রাথমিক সুযোগ সুবিধা যোগ করা যায় কি না, রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর প্রথম টার্গেটই হলো গ্রাম ও গ্রামে যারা বসবাস করেন বিশেষ করে যারা সরাসরি ক্ষেতে খামারে, বিলে ঝিলে কাজ করেন, তাদের কল্যাণের জন্য কিছু করা।

পরিকল্পনামন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই, তখন রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভেতরে ঢুকি, তাদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি