1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার

মোংলা বন্দর জেটিতে সংযোজন হচ্ছে রাবার ফেন্ডার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মোংলা বন্দর জেটিতে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ ভিড়তে নতুন সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। আমদানি রফতানি বাণিজ্যে গতিশীলতা বাড়াতেই এই উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর ফলে বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে রাবার ফেন্ডার (শিপ ঢালাই প্লেট সিস্টেম) স্থাপন করা হবে। রোববার (২৩ জানুয়ারি) সকালে এ লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ক্যাপ্টেন এম ফিদা হাসান, বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স) মো. শওকত আলী, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লা আল মেহেদি, বোর্ড ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মাকরুজ্জামান ও বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল।বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সংযোজন হতে যাওয়া রাবার ফেন্ডারটির ব্যয় ধরা হয়েছে আট কোটি ৫০ লক্ষ ৭১ হাজার টাকা। এটি সংযোজন হলে জেটিতে নিরাপদ ও নির্বিঘ্নে দেশি বিদেশি জাহাজ ভিড়তে পারবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি