1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রজনীকান্ত মেয়ের সঙ্গে সংসার ভাঙল ধনুশের - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

রজনীকান্ত মেয়ের সঙ্গে সংসার ভাঙল ধনুশের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
Spread the love

স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানান ঘোষণা দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার ধনুশ।

সোমবার গভীর রাতে টুইটারে টুইট করে ধনুশ বলেন, ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্ত্রী ঐশ্বর্য।

ধনুশের এ ঘোষণায় রীতিমতো হইচই পড়ে গেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। নাগা চৈতন্য ও সামান্থার ডিভোর্সের ধাক্কা সামলে ওঠার আগেই আলাদা হলো আরও এক তারকা দম্পতির পথ।

ধনুশ লেখেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদের বোঝার পালা।’

ধনুশ আরও যোগ করেন, ‘আগামী দিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’

একই বিবৃতি ঐশ্বর্যও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে রজনীকান্ত কন্যা লেখেন, ‘এ পোস্টের জন্য আলাদা কোনো ক্যাপশনের দরকার নেই, প্রয়োজন তোমাদের ভালোবাসা।’

ধনুশ-ঐশ্বর্যর বিচ্ছেদের খবরে হাহাকার তাদের ভক্তদের মধ্যে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ধনুশ-ঐশ্বর্য। তাদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন।

কোনোদিন তাদের মধ্যে কোনো মনোমালিন্যের খবর সামনে আসেনি। কেন এই বিচ্ছেদ? ১৮ বছরের দাম্পত্য জীবনে এমন কী বিপর্যয় নেমে এলো যে পথ আলাদা হল জুটির? এই প্রশ্নেই তোলপাড়া দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি।

২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন ধনুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই সাবেকতারকা দম্পতি। ‘ভাই রাজা ভাই’, ‘৩’-র মতো ছবির পরিচালক ঐশ্বর্য।

অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধনুশ। সম্প্রতি তার দেখা মিলেছে আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ছবিতে।
খবর হিন্দুস্তান টাইমস

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares