1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রাইভেট-কার খাদে পড়ে সোনারগাঁ থানার দুই পুলিশ সদস্যের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

প্রাইভেট-কার খাদে পড়ে সোনারগাঁ থানার দুই পুলিশ সদস্যের মৃত্যু

মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
Spread the love

মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রাইভেট-কার খাদে পড়ে সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। গত (১৭ই জানুয়ারি) সোমবার সন্ধ্যায় পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঐ পুলিশ সদস্যদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এছাড়াও রফিকুল ইসলাম নামে আরো এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছে। আহত এএসআইকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্র্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম।তারা সোনসারগাঁ থানায় কর্তব্যরত।সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত)এস এম শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গতকালও তাদের দায়িত্ব পালন শেষে সোনারগাঁ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম প্রাইভেট-কার যোগে থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী প্রাইভেট-কারটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী পুকুরের খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।প্রত্যক্ষদর্শী টমটম চালক মোক্তার হোসেন জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দত্তপাড়া বাদশা গ্যারেজের একটু সামনে একটি প্রাইভেট-কার দ্রুত গতিতে এসে পুকুরে পড়ে যায়। গাড়িটি মহাসড়ক থেকে সোনারগাঁ থানার দিকে যাচ্ছিল। গাড়িটি পুকুরে মূহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে আমার টমটম দিয়েই নিয়ে আসি। হাসপাতালে আনার পর দুজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন।প্রত্যক্ষদর্শী মুনসুর আলী বলেন, গাড়িটি পুকুরে পরার পর রশি বেঁধে উল্টে ইট দিয়ে গ্লাস ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষনা করেন। আহত এএসআইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। ঘটনার পরপরই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি (অপারেশন), পুলিশ সুপার-নারায়ণগঞ্জ, ঢাকা রেঞ্জেনর পুলিশ সুপার (অপরাধ) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares