1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
Spread the love

উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ এলজিইডি কর্তৃক আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়নকে ব্যাহত, দেশের মানুষকে দরিদ্র ও ভিখারি করে রাখতেই তাদের এ ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ উন্নত জীবন পাক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে মর্যাদার আসনে আসীন হোক- এটা অনেকের সহ্য হয় না। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, অর্থনীতির সূচক এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য সব সূচকে প্রতিবেশীসহ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করতে সব ধরনের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তার সেই স্বপ্ন পূরণ হবেই। এজন্য জনপ্রতিনিধি, প্রকোশলী, কৃষক শ্রমিক, দিনমজুর সবাই একসঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। পদ্মা ব্রিজ ও মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সবগুলোর একসঙ্গে ফলাফল আসতে শুরু করলে অর্থনীতির ব্যাপক পরিবর্তন আসবে। চলতি বছরের মধ্যে আমাদের গড় আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি ।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক হাবিবুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহম্মদ মুহসিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি