1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন

মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
Spread the love
মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সোমবার কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ‘নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘন্টার কর্মবিরতি পালন করেন। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এই মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে। জানা যায়, হবিগঞ্জের ২৫০ আসন বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এই কর্মবিরতি পালন করেন। পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদুল হাসান, ডা. মো. শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র, ডা. নুরুল ইসলাম। মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিয়া মো. গোলাম মওলা, মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের সদস্য মো. জাকির হোসেন প্রমুখ। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালিত হবে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি