1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রুট পারমিট ছাড়া বাস চলতে দেওয়া হবে না : মেয়র তাপস - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

রুট পারমিট ছাড়া বাস চলতে দেওয়া হবে না : মেয়র তাপস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
Spread the love

ঢাকা শহরে অনুমোদন বা রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাস রুট রেশনালাইজেশন কমিটি আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি ঢাকা মহানগর পুলিশকে অনুরোধ করব, সড়কে আর কাউকে যাতে ছাড় দেওয়া না হয়। যে বাস যে রুটের, সেই রুটে চলতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। পর্যাক্রমে ঢাকার সব বাসকে বাস রুট রেশনালাইজেশনে আসবে হবে।’

তিনি বলেন, এখন ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৫০টি বাস দেওয়া হয়েছে। শিগগির আরও ৫০টি বাস যোগ হবে। পরবর্তী সময় যাত্রী চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা বাড়ানো হবে।

ঢাকা নগর পরিবহনের চালকরা সম্মানিত হয়েছেন জানিয়ে মেয়র তাপস বলেন, আগে বাসচালকদের সন্মান দেওয়া হতো না। সবাই গালি দিতো। আজ তারা সম্মানিত হয়েছেন। তারা নির্দিষ্ট পোশাক পেয়েছেন। কোম্পানি থেকে বেতন পেয়েছেন।

মেয়র বাস চালকদের উদ্দেশে বলেন, যাত্রী ওঠানামায় আর ঠেলাঠেলি নয়। নির্দষ্ট কাউন্টার থেকে যাত্রী উঠাতে হবে। এ জন্য যাত্রীদের ই-টিকিট নিতে হবে। টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। যত্রতত্র যাত্রী ওঠানামা করা যাবে না।

বাস রুট রেশনালাইজেশনের এ নবসূচনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে উৎসর্গ করে মেয়র তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির মাধ্যমে গণপরিবহন চালুর স্বপ্ন দেখেছিলেন মেয়র আনিসুল হক। আজ আমরা তার স্বপ্নকে বুকে ধারণ করে এই নবসূচনা শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কে নগর পরিবহনের বাস পরিচালনা করা হবে।

মেয়র তাপসের বক্তব্যের পর সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে নগর পরিবহনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই পরিবহন ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত যাত্রী পরিবহন করবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares