1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
টুয়াখালীর গলাচিপায় সরকারি বই বিক্রি আটক -২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

টুয়াখালীর গলাচিপায় সরকারি বই বিক্রি আটক -২

আবদুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
Spread the love
আবদুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহকৃত সরকারি বই কালোবাজারে বিক্রির অপরাধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।বৃহস্পতিবার আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে বই জব্দ করা হয় এবং আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে তিন জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ-১৬.১২.২১।আসামিরা হলেন, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন একই এলাকার ৮নং ওয়ার্ডের মৃত সুরহ আলী খানের ছেলে মো. শহিদুল ইসলাম খান, বিক্রির সাথে জড়িত দশমিনা উপজেলার বেতাগী এলাকার আর্শেদ আলী চৌকিদারের ছেলে আবদুল মজিদ চৌকিদার ও দোকানদার মিলন মিয়া।গলাচিপা থানার ডিউটি অফিসার এসআই মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন শহিদুল ইসলামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির দায়ে মামলা দায়ের করেন।গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি সম্পদ বই বিক্রির অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares