1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

শ্রীপুরে ভাড়াটিয়া দম্পতির পাঁচ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়েছে অপর ভাড়াটিয়া দম্পতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

রাকিব হাসান, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়া দম্পতির পাঁচ মাস বয়সী শিশু কন্যা রিভা মনিকে নিয়ে পালিয়েছে অপর ভাড়াটিয়া দম্পতি। মঙ্গলবার দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত ইয়াছিন মাদবরের ছেলে আব্দুল আজিত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা লাইজু বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত দম্পতি হলো টাঙ্গইলের সখিপুর উপজেলার বাসিন্দা সোনালী আক্তার (২৫)। স্বামী অজ্ঞাত। এ দম্পতিও একই মালিকের (আব্দুল আজিত মিয়ার) বাড়িতে দুই মাস যাবত ভাড়া থাকে। বাড়ির মালিক ওই অভিযুক্তদের নাম ঠিকানা বলতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন লিখিত অভিযোগের ভিত্তিতে বলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা দিঘীরপার গ্রামের হাসান মিয়া প্রায় এক বছর আগে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে উপজেলার ধনুয়া (বড়চালা) গ্রামের আব্দুল আজিত মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আর এ কে সিরামিক কারখানায় চাকুরি করে। প্রতিদিনের ন্যায় সকালে ওই শিশুর বাবা কারখানায় কাজে চলে যায়। সোনালী আক্তার প্রায়ই হাসান মিয়া শিশু কন্যা রিভা মনিকে আদর করে কুলে নেয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় তার মা রিভা মনিকে সোনালী আক্তারের কোলে দিয়ে গোসল করতে যায়। ২০ মিনিট পর গোসল শেষে সোনালী আক্তারের ঘরে গিয়ে মেয়েসহ সোনালী আক্তারকে দেখতে না পেয়ে সম্ভাব্য আশাপাশের সকল স্থানে খোঁজাখুজি শুরু করেন।

ওসি খোন্দকার ইমাম হোসেন আরো বলেন, শিশু চুরির ঘটনায় রাত ৮টায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি