১৬ই ডিসেম্বর উৎযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
Spread the love
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি, সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম, দৈনিক স্বদেশ প্রতিদিন, সহ-সভাপতি আমির হোসেন, দৈনিক ইত্তেফাক,সহ-সভাপতি আবু সাঈদ,প্রেসডেক্স২৪ডটকম।এসময় আরো ছিলেন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, দৈনিক সুবজ নিশান ও জেটিভি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, দৈনিক জনতা ও দৈনিক শিক্ষাডটকম, অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক তথ্যধারা, সদস্য মিন্টু মিয়া, দৈনিক জামালপুর দিনকাল, মাসদু রানা, দৈনিক প্রতিদিনের সংবাদ।