1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সালাহর জোড়া গোলে লিভারপুলের হ্যাটট্রিক ‘হালি’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

সালাহর জোড়া গোলে লিভারপুলের হ্যাটট্রিক ‘হালি’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
Spread the love

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের জালে চার গোল দেওয়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলছে লিভারপুল। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একাই জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ।

এর আগে লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল অলরেডরা। টানা তিন ম্যাচে হালি গোল দিয়ে অন্যরকম এক হ্যাটট্রিকই করে ফেললো তারা।

এভারটনের মাঠে খেলতে নেমে ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।

বিরতির আগে ৩৮ মিনিটের মাথায় এভারটনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে।

তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি লিভারপুল। ম্যাচের ৬৪ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন সালাহ আর ৭৯ মিনিটে গিয়ে হালি পূরণ করেন ডিয়েগো জোতা।

এই ম্যাচের জোড়া গোলের পর এবারের লিগে ১৪ ম্যাচে সালাহর গোল হলো ১৩টি। তিনিই এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলস্কোরার।

এভারটনকে হারিয়ে ১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares