1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বেনজেমা-ভিনিসিউসের গোলে সেভিয়াকে হারাল রিয়াল - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

বেনজেমা-ভিনিসিউসের গোলে সেভিয়াকে হারাল রিয়াল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
Spread the love

পিছিয়ে পড়েও করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত দুটি গোলে সেভিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। আদালতের কারাদণ্ডের রায়ও যেন বেনজেমাকে দমাতে পারেনি। একের পর এক গোল করে যাচ্ছেন তিনি।

রিয়ালের মাঠে কিন্তু শুরু থেকেই দাপট দেখিয়েছিল সেভিয়া। ফলে ম্যাচের ১২তম মিনিটেই রিয়ালের বক্সে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রাফা মির বল পেয়ে যান। মার্কোস আকুনার ক্রস জায়গায় দাঁড়িয়ে হেড করে রিয়াল গোলরক্ষক থিবাত কুর্তোয়াকে পরাস্ত করেন রাফা মির।

৩২তম মিনিটে সেভিয়া গোলরক্ষক বোনোর ভুলের সুযোগটা নেন করিম বেনজেমা। এডার মিলিতাওয়ের শট তিনি ধরে রাখতে পারেননি। তার হাত ফসকে বল চলে আসে বেনজেমার পায়ে। বাম কোন থেকে খুব কাছ থেকে বাঁ-পায়ের শট তিনি জড়িয়ে দেন সেভিয়ার জালে। এ নিয়ে এটা এবারের লিগে বেনজেমার ১১তম গোল।

৮৭ মিনিটে এডার মিলিতাওয়ের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর পাল্লার এক শটে সেভিয়ার জাল কাঁপিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র।

এ জয়ের ফলে স্প্যানিশ লা লিগায় ১৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াল ৩৩। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। অ্যাটলেটিকোর অর্জন ২৯ পয়েন্ট। যারা রবিবার রাতে ক্যাডিজকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার পয়েন্ট ২৮। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares