1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সভায় হামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সভায় হামলা

জেমস আব্দুর রহিম রানা যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
Spread the love

জেমস আব্দুর রহিম রানা যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ  যশোরের বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সভায় হামলা নির্বাচনী সহিংসতায় শুক্রবার রাতে অশান্ত হয়ে ওঠে যশোরের বাঘারপাড়া। হামলা চালানো হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথীর সভায়। সেখানে আহত সাতজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়েছে ঢাকায়। অপর একটি ঘটনায় জনতা অস্ত্রধারী অজ্ঞাতদের আটকের ঘটনায় দুই পক্ষের ধস্তাধস্তিতে আহত হন নৌকা প্রতীকের একজন ইউপি চেয়ারম্যান প্রার্থী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে অপর এক প্রার্থীকে কর্মীবেষ্টিত অবস্থায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একইসাথে উত্তেজিত জনতার হাত থেকে বহিরাগত তিনজনতে উদ্ধার করে হেফাজতে নেন তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের পক্ষে গণসংযোগে আসেন আমুড়িয়া গ্রামে। তিনি সেখানে একটি নির্বাচনী সভায় বক্তৃতারত অবস্থায় হামলার শিকার হন। স্থানীয়দের অভিযোগ প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেন ও মেম্বর প্রার্থী মোরগ প্রতীকের সোলাইমানের নেতৃত্বে ৩০-৩৫ জন নৌকার সমাবেশে হামলা চালায়। ওই হামলায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা হলেন ভাঙ্গুড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রনি হোসেন, শাহীন রেজা, দেলোয়ার বিশ্বাস, ইদ্রিস বিশ্বাস, লিকু বিশ্বাস, আরিফুল মোল্লা ও আলী হোসেন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় লিকুকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অনেকেই আতঙ্কে হাসপাতালে ভর্তি হননি বলে স্থানীয়রা জানিয়েছেন।একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের খলিলনগর মধ্যপাড়ায় রাত সাড়ে ৯টার দিকে অপর একটি হামলার ঘটনা ঘটে। এসময় সেখানে গণসংযোগ করছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান সরদার। এসময় ৫-৭টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে অজ্ঞাত পরিচয়ের লোকেরা প্রবেশ করলে নৌকার প্রার্থী আমিনুর রহমান সরদার তাদের চ্যালেঞ্জ করেন। কয়েকশ’ এলাকাবাসীও অজ্ঞাতদের ঘিরে ধরে অস্ত্র আছে বলে দাবি করতে থাকেন। পাশেই থাকা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তার আগে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান সরদারের সাথে ধস্তাধস্তিতে বহিরাগতরা পালিয়ে গেলেও অসুস্থ হয়ে পড়েন প্রার্থী আমিনুর রহমান। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে বহিরাগতদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।এলাকাবাসী দাবি করেছেন, সেখান থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছে।নৌকার আমিনুর রহমানের কর্মী শামীম হোসেন দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সাঈদ সরদার বহিরাহত সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে আসেন। সন্ত্রাসীরা অস্ত্রে সজ্জিত হয়ে ভোটারদের প্রভাবিত করার সময় খলিলপুর মধ্যপাড়ায় প্রবেশ করে। বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সভায় হামলা (ভিডিও)এদিকে, সাঈদ সরদারকে অপহরণ করা হয়েছে গুজব ছড়িয়ে মাইকিং করে রাতে চাড়াভিটা বাজারে চার-পাঁচশ’ মানুষ জড়ো করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সাঈদ সরদারকে পার্শ্ববর্তী মাহমুদপুর গ্রাম থেকে শতাধিক কর্মীবেষ্টিত অবস্থায় হেফাজতে নেয়। পরে তাকে চাড়াভিটা বাজারে নিয়ে আসা হয়। সেখানে প্রকাশ্যে পুলিশ সাঈদ সরদারকে বহিরাগতদের ব্যাপারে জেরা করতে থাকেন। রাত ১১টার দিকে এই রিপোর্ট লেখার সময় অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মুকিত সরকার ঘটনাস্থলে ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ জলি এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত।বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, জনগণ তিনজনকে অবরুদ্ধ করেছিল। তাদেরকে উদ্ধার করে হেফাজতে আনা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares