1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নামে মিল থাকায় পিচ কমিটির সদস্য বানিয়ে দেয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

নামে মিল থাকায় পিচ কমিটির সদস্য বানিয়ে দেয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর, (যশোর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
Spread the love
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর, (যশোর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন শেখ সিদ্দিকুর রহমান।মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী পিচ কমিটির একজন সদস্যেরে নামের সাথে মিল থাকায় যশোরের  কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে বিপাকে পড়েছেন এক ব্যক্তি । সক্রিয় সদস্য হয়েও তিনি রাজনৈতিক বিভিন্ন সুবিধা লাভের আশায় একই নামের অন্য ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টার লিপ্ত রয়েছেন । জীবনের শেষ বয়সে এসে নানাবিধ বিড়ম্বনায় পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নের ইউসুফ শেখের ছেলে শেখ সিদ্দিকুর রহমান। সোমবার কেশবপুর প্রেসক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ করেন। লিখিত অভিযোগে শেখ সিদ্দিকুর রহমান উল্লেখ করেন, গৌরিঘোনা ইউনিয়নের মৃত রহিম বক্স সরদারের ছেলে এস এম সিদ্দিকুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পিচ কমিটির ইউনিয়নের সহ সেক্রেটারির দায়িত্ব পালন করেন। যেটা তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের  কমান্ডার মোহাম্মদ আলী ০৫/০৭/২০১০ সালে নিজে স্বাক্ষর করে প্রত্যায়ন পত্র দিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উক্ত এস এম সিদ্দিকুর রহমানের নামের সাথে আমার নামের মিল থাকায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সীল ও স্বাক্ষর জালিয়াতি করে তার নামের স্থানে আমার নাম বসিয়ে এলাকায় প্রচার করে আমার মান সম্মান ক্ষুন্ন করে চলেছেন।এছাড়া মুক্তিযুদ্ধের আমার বয়স ছিলো ১৪/১৫ বছর। সুতরাং এস এম সিদ্দিকুর রহমান নিজের দোষ আমার উপর চাপিয়ে আমাকে সমাজ ও রাষ্ট্রে হেয় করে চলেছেন। ২০১৬ সালেও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন সীল ও স্বাক্ষর করে প্রত্যায়ন দিয়েছিলেন যে, এস এম সিদ্দিকুর রহমান পিচ কমিটির সাথে জড়িত ছিলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদসহ এ বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় এবং মুক্তিযুদ্ধের সকল সংগঠনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, গৌরিঘোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র হোড়।এ বিষয়ে এস এম সিদ্দিকুর রহমান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র্রমুলক। তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের  কমান্ডার মোহাম্মদ আলী ১১/১২/২০১৩ সালে এবং পরবর্তীতে অপর একজন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের  কমান্ডার এস এম আনিসুর রহমান ১০/০৩/২০১৬ সালে পৃথকভাবে প্রত্যায়ন দিয়েছেন যে, এস এম সিদ্দিকুর রহমান পিচ কমিটির সদস্য ছিলেন না।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares