1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাবাকে বাঁচাতে খুন ছেলে, মুমূর্ষু আরেক ভাই - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

বাবাকে বাঁচাতে খুন ছেলে, মুমূর্ষু আরেক ভাই

রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালিয়েছে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলেদের মারধরের অভিযোগ উঠেছে। এসময় বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ছেলে রিফাত রেজওয়ান রাতুল। এ ঘটনায় গুরুতর আহত তার ভাই শিক্ষার্থী রায়হান সোবাহান অর্ণব ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আটক করা হয়েছে অভিযুক্ত মো. ‍সুজন নামে একজনকে।শুক্রবার দুুপুরে এ ঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।এর আগে বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে ধামরাই উপজেলার ‍কুল্লা ইউনিয়নের ভাড়াকৈর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মামা মামুনুল হক জানান, ‘ভাগনে রাতুল সাভারে ইন্টারনেট ব্যবসা করে। তার ভাই অর্ণব শ্যামলি আইডিয়ালের শিক্ষার্থী। শুনেছি, কিছু ছেলের সাথে না কি কিছু ব্যাপার নিয়ে রাতুলের বার্গেডিং হয়েছিলো। যতটুকু জেনেছি, হাতাহাতিও হয়েছিলো। পরে ওই ছেলে চলে গিয়ে আধাঘন্টার মধ্যে কয়েক’শ লোক নিয়ে রাতুলের বাড়িতে এসেছে। লোক নিয়ে এসে রাতুলের বাবাকে মারধর শুরু করে। এসময় রাতুল ও অর্ণব বাবাকে বাঁচাতে গেলে তাদের পিটিয়ে আহত করা হয়। অর্ণবের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। একই সময় রাতুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা চলে যায়। এসময় গুরুতর অবস্থায় তাদের দুইজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতুলের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অর্ণবকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’কি কারলে হত্যাকান্ড এমন প্রশ্নে তিনি বলেন, ‘সম্ভবত ভুল বোঝাবুঝি ও তর্ক থেকেই এমন ঘটনা। আর যে ছেলেটার (সুজন) সাথে গন্ডগোল তার কোন এক আত্মীয় মনে হয় নির্বাচন করছিলো। গতকাল যেহেতু এলাকায় নির্বাচন হয়েছে। ওনার ক্যাম্প থেকেই ছেলেটা (সুজন) লোকজন নিয়ে রাতুলের বাসায় এসেছিলো।’ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আজ একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় অভিযুক্ত সুজন নামে একজনকে আটক করা হয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares