1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কানাইঘাট সীমান্তে পড়ে আছে ২ বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কানাইঘাট সীমান্তে পড়ে আছে ২ বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ

কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
Spread the love

কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের মিকিরপাড়া এলাকায় ২ বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ গতকাল বুধবার সকাল থেকে সীমান্তের ১৩৩১ মেইন পিলারের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা তাদের গুলি করে হত্যা করতে পারে।  গুলিবিদ্ধ ২ যুবকের পরিচয় সনাক্ত করা হয়েছে, তারা হলেন সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)। বিজিবি ও থানা পুলিশ সীমান্ত আইন মেনে নিহতদের লাশ উদ্ধারের চেষ্টায় রয়েছেন বলে বিজিবির একজন কর্মকর্তা জানিয়েছেন। নিহত আসকর ও আরিফ হুসেনের স্বজনরা জানিয়েছেন,গত মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যায় এরপর তারা আর বাড়িতে ফিরেনি। সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে মেঘালয় রাজ্যের উকিয়াং এলাকায় অনুপ্রবেশ করতে পারে। এসময় তাদের গুলি করে বিএসএফ অথবা ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা হত্যা করে তাদের লাশ নোম্যান্স ল্যান্ড ১৩৩১ মেইন পিলারের পাশে ফেলে রাখতে পারে। সকালে তাদের গুলিবিদ্ধ লাশ অনেকে দেখে তাদের পরিচয় শনাক্ত করেন। স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকলে স্থানীয় বিজিবি ক্যাম্পের কোন কর্মকর্তা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে জাননি। সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটি বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন। বিএসএফ এর গুলিতে তারা মারা গেছেন কি না তা এখনো তিনি বলতে পারবেন না। সীমান্ত আইন মেনে বিজিবি নিহতদের লাশ উদ্ধার করবে বলে জানান। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, তিনি ২ যুবকের লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকার সংবাদ পেয়ে বিজিবির কর্মকর্তাদের জানিয়েছেন এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares