1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগদাদ থেকে আনা শতবর্ষী প্রাচীন নিদর্শন চুরি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

বাগদাদ থেকে আনা শতবর্ষী প্রাচীন নিদর্শন চুরি

মো: সোহেল  সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
Spread the love
মো: সোহেল  সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মাদারীপুরে শিবচর দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় গ্রামের খবিরউদ্দিন মৌলভীর বাড়ির প্রাচীন নিদর্শন শতবর্ষী পিতলের ডেগ চুরি হয়ে গেছে। প্রাচীন নিদর্শন বিশাল আকৃতির ডেগটি চুরির ঘটনায় শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেনসহ পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রায় ১শত বছর পূর্বে বাগদাদ থেকে এদেশে আনা হয়েছিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ফজরের নামাজের সময় মৌলভী বাড়ির পীর মরহুম খবিরউদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী মসজিদে এসে দেখেন ডেগটি নেই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেগটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে বাড়ির সকলকে বিষয়টি জানিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সকালে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করতে গিয়ে স্থানীয় এক বাড়ির সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজ পর্যবেক্ষন করে দেখতে পায় ভোর ৩ টার দিকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা ডেগ সদৃশ্য কিছু একটা নিয়ে যাচ্ছে ৩/৪ জন লোক। ধারণা করা হচ্ছে ভ্যানে করেই ডেগটি চুরি করে নিয়ে যায় চোরচক্র।মৌলভী বাড়ির পীর মরহুম খবিরউদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন, ‘ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেগটি নাই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙ্গে ডেগটি বের করেছে।এই ডেগটি একশত বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেগটি দেখতে আসতো। আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মরহুম মাওলানা খবিরউদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় ১শত বছর পূর্বে বাগদাদ থেকে এই ডেগটি এনেছিলেন। তার মাজারের পাশে একটি খোলা ঘরে এই ডেগটি রাখা ছিল দর্শনার্থীদের জন্য। বিশাল এই ডেগটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসতো। ডেগটির উপর খোদাই করে লেখা ছিল- “ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী– গোলাম ফকির– শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং- উৎরাইল, সন- ১৩১৯”। বাকি লেখাটুকু অস্পষ্ট ছিল।’ এই লেখা দেখেই ধারণা করা হয় ডেগটি বাগদাদ থেকে আনা এমন মন্তব্য স্থানীয়দের। ডেগটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের আয়তন ১৪৮ ইঞ্চি। ৯/১০ মন খিচুরি এই ডেগ এর মধ্যে রাখা যেতো বলে স্থানীয়রা জানান। প্রায় ১শত বছর পূর্বে বাগদাদ থেকে এদেশে আনা হয়েছিল বলে জানা গেছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares