1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ : পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ : পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
Spread the love

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ : পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ এবং বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাড়তি যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের।

শনিবার বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে রাতে ছোট যানবাহন ও বাস কম আসায় ঘাটে পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যা তুলনামূলক বেশি। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

রাসেল আরো জানান, বৈরী আবহাওয়ায় চলতে গিয়ে এনায়েতপুরী ও খান জাহান আলী নামের দুইটি বড় ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। ফলে এ নৌরুটের ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। ঘাট এলাকার দুইটি ট্রাক টার্মিনালে প্রায় চারশো ট্রাক রাখা যায়। এর বেশি ট্রাক ঘাট এলাকায় প্রবেশ করলে ঘাটের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়।

উথুলী সংযোগ মোড় এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ ট্রাকের সংখ্যা কমে এলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী আটকে রাখা ট্রাকগুলোকে ঘাটে পাঠানো হবে বলে জানান তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares