1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত পরিসরে চলছে লঞ্চ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত পরিসরে চলছে লঞ্চ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
Spread the love

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত পরিসরে চলছে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক :
বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গত দুই দিন লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ ছিল। শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রী পরিবহন করতে চলছে স্পিড বোট ও ট্রলারও। তবে পদ্মা নদী এখনো অশান্ত। নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌরুটের খবরে জানা যায়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা চঞ্চে চড়ে পদ্মা পার হচ্ছেন। কেউ পদ্মা পার হয়ে ঢাকা যাচ্ছেন। কেউবা ঢাকা থেকে ফিরছেন। তাদেরই একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা নুরু মিয়া। শনিবার সকালে সায়দাবাদ থেকে মাদারীপুরগামী সোনালী পরিবহনে উঠেছেন তিনি।

নুরু মিয়া বলেন, দুই দিন পদ্মায় লঞ্চ চলেনি। তাই পরিবহনও বন্ধ ছিল। আজ সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হলে পরিবহনও চলছে।

সোনালী পরিবহনের পোস্তরগোলার কাউন্টার মাস্টার টাইগার বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে গত দুই দিন পরিবহন চলেনি। কারণ পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল আটটা থেকে পরিবহন চলছে।

পদ্মায় লঞ্চ, স্পিড বোট ও ট্রলার চলাচল শুরু হলেও এখনো কিছুটা অশান্ত নদী। বৈরি আবহাওয়ার কারণে ভয়ে ভয়ে যাত্রীরা লঞ্চে পদ্মা পার হচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায় তাদের মৌখিক অনুমতি নিয়েই লঞ্চ চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares