কমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
Spread the love
কমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটায় নন্দিতা গয়ালী(১২)নামে এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।১৭ অক্টোবর সকাল ৮ টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালি শিংড়াবুনিয়া ৮নং ওয়ার্ডের নিরঞ্জন গয়ালীর বসত ঘরের চৌকাঠের সাথে বউটুপি দিয়ে গলায় ফাঁস দেয়া নন্দিতা। নিরঞ্জন গয়ালী নন্দিতার দাদা হন।নন্দিতা গয়ালী(১২) নাচনাপাড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া ০৮নং ওয়ার্ডের নবদিপ গয়ালীর মেয়ে। প্রতক্ষদর্শী নন্দিতার দাদী বলেন নন্দিতা অর পিসির বাড়িতে যাওয়ার কথা বললে আমি তাহাকে পড়ে যাওয়ার কথা বলি এবং একটু রাগারাগি করি পরে সে ঘরেই ছিলো।কিছুক্ষন পরে তাকে আমি রান্না ঘরে ডাকি কিন্তু সে আসেনা সারাও দেয়না,পরে ঘরে এসে নন্দিতা গোয়ালীকে বউটুপি দিয়ে চৌকাঠের সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে নন্দিতার দাদা নিরঞ্জন সহ আশেপাশের লোকজন ঘরে এসে বউটুপি খুলে নন্দিতাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের স্বরনাপন্ন হন এবং ডাক্তার নন্দিতাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য ভিকটিমের বাবা চট্টগ্রাম এবং মা ঢাকায় থাকেন।পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত রহস্য জানা যাবে না।