হবিবপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বয়স্ক ও বিধবা নারীদের মাঝে বস্ত্র বিতরণ
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
Spread the love
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামে বয়স্ক ও বিধবা নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদ।বুধবার বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি টনিক চৌধুরীর সভাপতিত্বে ও শাওন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিতোষ দাশ, বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক প্রেমতোষ দাশ, শাহীদ আলী পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার নিরঞ্জন তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ দাশ, বিজেন্দ্র কুমার দাস, হবিবপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অনিল পুরস্কায়স্থ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, অফিস সহকারী সুকেশ দাশ প্রমুখসহ সংগঠনের সদস্য বৃন্দ।বক্তব্যে বক্তারা হবিবপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এধরনের মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার তাগিদ দেন।