মোজাম্মেলহক গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
মোজাম্মেলহক গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান ( এম পি) ও বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সে সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে রাজবাড়ীর উদ্দেশে রওয়ানা হন। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ( এম পি), জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আ. জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ. লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো.ইউনুছ আলী মোল্লা, আওয়ামী চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, সাধারন সম্পাদক আ. মতিন মিয়া,গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ. রহমান মন্ডল প্রমুখ।