বানিয়াচংয়ে হাওড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
এস এম খলিলুর রহমান (রাজু) হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
এস এম খলিলুর রহমান (রাজু) হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে হাওড় থেকে বানিয়াচং থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ৯নং পুকড়া ইউপির অন্তর্গত কান্দিপাড়া ও রুপাপইল গ্রামের মধ্যবর্তী হাওড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমারদাশের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশ বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ঐ হাওড় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করেন।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন লাশ সনাক্তকরণের প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। কোথাও কেউ নিখোঁজ থাকলে থানায় যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান ।