আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়ায় থানা যুবলীগ নেতা ও আসন্ন ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর আলী সজীবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬৬তম জন্মদিন আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)। ১৯৫৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।এ উপলক্ষে আজ বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার হাসেম প্লাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয়।আলোচনা সভায় শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য দেন হাসেম প্লাজার সমস্ত ব্যবসায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও দলীয় নেতা-কর্মী সহ অনেকে।